বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

অনিয়ম দুর্নীতির কারণে সাতক্ষীরা রেঞ্জের দুই বন কর্মকর্তাকে অপসারণ করার অভিযোগ

ভয়েস অফ সুন্দর
Update Time : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

ঘুষ দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোছাইন ও কদমতলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানকে অপসারণ করা হয়েছে। এমন খবরে শ্যামনগরের বিভিন্ন মহলে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।

 

 

পরিবেশ, জলবায়ু ও বন উপদেষ্টার সহকারী বন সংরক্ষক ইকবাল হোছাইন

 

তাদের অপসারণের বিষয়টি বন সচিবালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

 

তবে খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো কিছুটা এড়িয়ে গিয়ে বলেন ,কর্তৃপক্ষ সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক কে এম ইকবাল হোছাইন চৌধুরীকে জরুরী ভিত্তিতে সরিয়ে নিয়ে সেখানে হাছানুর রহমানকে দায়িত্ব দিয়েছেন।

কে এম ইকবাল হোছাইন চৌধুরী পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে যোগদান করার পর হতে জেলেদের কাছ থেকে সরকারি রাজস্ব আদায়ের পাশাপাশি অবৈধভাবে ব্যাপক ঘুষ বাণিজ্য করেছেন,

ও অভয়ারণ্য এলাকায় মাছ শিকার করার সুযোগ করে দিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অংকের টাকা ।

 

তাদের অপকর্মের এমন খবর বন অধিদপ্তর ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নজরে আসলে তার কঠোর নির্দেশে বন মন্ত্রণালয় সাতক্ষীরা সহকারী বন সংরক্ষককে দ্রুত সরিয়ে ঢাকা হেড অফিসে প্রেরণ করা হয়েছে। তার স্থলে সাতক্ষীরা রেঞ্জে সহকারী বন সংরক্ষক পদে হাছানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এদিকে কে এম ইকবাল হোছাইন চৌধুরীর সহযোগী কদমতলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানকে ডিভিশন ট্রান্সফার করে যশোরে সামাজিক বনায়নে পাঠানো হয়েছে।

 

এব্যাপারে খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দোর সাথে কথা হলে তিনি বলেন, সুন্দরবনে দায়িত্বে থাকা অবস্থায় কোন অপরাধ করতে দেওয়া হবে না, তাই সে বনজীবী হোক আর বন বিভাগের লোক হোক। তিনি আরো বলেন, সুন্দরবনে কোন ঘাইজাল চলবে না, কলজাল চলবে না, পাটাজাল চলবে না,ভেসালী জাল চলবে না,ও কোন প্রকার দালাল অফিসে ঢুকবে না। নিয়মের বাইরে কাউকে চলতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, ইকবাল হোছাইন চৌধুরী সাথে কদমতলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানকে ও অপসারণ করা হয়েছে।

এব্যাপারে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় সাতক্ষীরা রেঞ্জের নবাগত বন সংরক্ষক হাছানুর রহমান জানান আমি আপনাদের কাছে কথা দিচ্ছি সাতক্ষীরা রেঞ্জে আমি দায়িত্বে থাকা কালীন কোন অনিয়ম দুর্নীতি চলবে না। সর্ব প্রথম আমার কাজ থাকবে দালালদের ফরেস্ট অফিস থেকে বিতাড়িত করে পর্যায় ক্রমে সব কিছু নিয়ন্ত্রণে আনা । আপনারা মিডিয়ার ভাইয়েরা আমাকে সর্বাত্মক সহযোগিতা করবেন।

এদিকে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনি স্টেশন কর্মকর্তা এস এম হাবিব বলেন ,সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) স্যার ট্রেনিং এর জন্য ঢাকা অফিসে গেছেন ও কদমতলা স্টেশন কর্মকর্তা আসাদুজ্জামানকে বদলিজনিত কারণে সামাজিক বনবিভাগ যশোরে যোগদান করেছেন।

 

উল্লেখ্য সম্প্রতিক সময়ে অনিয়ম দুর্নীতি ও অভয়ারণ্য এলাকায় জেলেদের মাছ কাঁকড়া ধরার সুযোগ করে দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ওই দুই বন কর্মকর্তাকে অপসারণ করা হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

##