বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনাম:
কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ।
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ৪৯ রয়েল স্ট্যার্ক ও ম্যাজিক মোমেন্ট উদ্ধার

রাইসুল মিথুন
Update Time : বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

রিপোর্ট: রাইসুল মিথুন

সাতক্ষীরার শ্যামনগরে ভারত থেকে অবৈধ পথে আসা ৪৯ বোতল রয়েল স্ট্যার্ক ও ম্যাজিক মোমেন্ট উদ্ধার করেছে কোস্টগার্ড। বিসিজি পশ্চিম জোনের কৈখালী স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শৈলখালী এলাকা থেকে দুপুর একটার দিকে এসব দামী বিয়ার উদ্ধার করে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য রাত আটটার দিকে উদ্ধারকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। যদিও স্থানীয়দের দাবি উদ্ধারকৃত মালামালের পরিমান অনেক বেশি ছিল।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরের দিকে তারা সীমান্তবর্তী শৈলখালী এলাকায় অভিযান চালায়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গেলে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় এসব দামী ব্যান্ডের বিয়ার উদ্ধার করা হয়।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকটি সুত্র জানায় শৈলখালী এলাকার ধীরাজ মন্ডল নামের এক ব্যক্তির বাড়ি থেকে দুই বস্তা মালামাল নিয়ে যায় কোস্টগার্ড। অবৈধ পথে ভারত থেকে নিয়ে আসা এসব দামী ব্যান্ডের মালামাল স্থানীয় চোরাকারবারী আবুল কাশেম ও তার লোকজনের বলেও তারা নিশ্চিত করেন। তবে নিরাপত্তার স্বার্থে এসব গ্রামবাসী নিজেদের নামপরিচয় প্রকাশে আপত্তি জানায়। বিষয়টি নিয়ে জানতে জানলে কোস্টগার্ডের পক্ষ থেকে কারও বাড়ি থেকে মালামাল উদ্ধারের অভিযোগ অস্বীকার করা হয়। মালামালের মুল্য থানা পুলিশ থেকে নেয়ার জন্য তারা অনুরোধ করেন।