বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ।
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেনাপোলের নুর ইসলামের ১৪ বছরের জেল

মনির হোসেন
Update Time : বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:-

বেনাপোলের গাতিপাড়া গ্রামের নুর ইসলামের সোনা চোরাচালান মামলায় ১৪ বছরের সশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। নুর ইসলাম বেনাপোলের গাতিপাড়া গ্রামের বাবর আলীর ছেলে।

সোমবার ৭অক্টোবর যশোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন টিপু এই আদেশ দিয়েছেন। বেঞ্চ সহকারী শাহারিয়ার ইবনে আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ৭ এপ্রিল বেলা ১১টায় বিজিবির কাছে খবর আসে, সিঅ্যান্ডএফ বর্ডার ম্যানের ছদ্মবেশে একজন সোনা পাচারকারী সোনা নিয়ে আইসিপি গেট দিয়ে যেকোনো সময় ভারতে যাবেন। তারই প্রেক্ষিতে বিজিবির একটি টিম নিরাপত্তা জোরদার করে তল্লাশি শুরু করে। সাড়ে ১১টায় বর্ডার ম্যানের আইডি কার্ড ঝুলিয়ে একজনকে আসতে দেখে সন্দেহ হয় তাদের। পরে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তার নাম নুর ইসলাম। এসময় তিনি একেক সময় একেক রকম তথ্য দিতে থাকেন। একপর্যায়ে তিনি জানান তার চামড়ার স্যান্ডেলের ভেতরে বিশেষ কায়দায় লোকানো অবস্থায় ২১ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার দাম ৯০ লাখ ৩০ হাজার টাকা।

 

 

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা করেন জেসিও আয়ুব আলী। মামলাটি তদন্ত করেন তৎকালীন অফিসার ইনচার্জ অপূর্ব হাসান। নুর ইসলামসহ আরও দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তিনি। সোমবার রায় ঘোষণার দিনে আসামি নুর ইসলামের উপস্থিতিতে তাকে এ সাজা প্রদান করেন। একইসাথে ছোট আঁচড়ার পিয়ারুল ও মুকুল চৌধুরীকে খালাস প্রদান করেন।তাহারা বর্তমান বেনাপোল- বরিশাল এম এম পরিবহনের মালিক #