রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন রুনা লায়লা

Reporter Name
Update Time : রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

এক পুরস্কারের রেশ কাটতে না কাটতে আবার সংগীতে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হচ্ছেন বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। এবার তিনি পাচ্ছেন নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’।

আগামী ৩০ জুলাই সোমবার বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে রুনা লায়লার হাতে দুই ভরি সোনার পদক তুলে দেবেন উপাচার্য মো. আখতারুজ্জামান। সঙ্গে পাবেন এক লাখ টাকাও।

এ পদকপ্রাপ্তির খবরে উচ্ছ্বসিত রুনা লায়লা বলেন, ‘ফিরোজা বেগমের মতো বরেণ্য সংগীতব্যক্তিত্বের স্মৃতিজড়িত পদকের জন্য আমাকে মনোনীত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। ফিরোজা বেগমের সঙ্গে ব্যক্তিগতভাবে তেমন যোগাযোগ ছিল না। তবে আমাদের পরিচয় ছিল। বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়েছে, শুভেচ্ছাবিনিময় হয়েছে। তার অনেক গান শুনেছি।’

উল্লেখ্য, গত ২০ জুলাই সংগীতে বিশেষ অবদান রাখায় সাঁকো টেলিফিল্মের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানেও রুনা লায়লাকে পদক দেওয়া হয়। ওই অনুষ্ঠানে আরো পদক পান অভিনেত্রী সুচন্দা, নৃত্য পরিচালক জিনাত বরকত উল্লাহ ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার।