শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতদিনে ভারতে গেলো ৪১১ মেট্রিক টন ইলিশ

মনির হোসেন
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

 

 

 

 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল স্থলবন্দর দিয়ে গত এক সপ্তাহে ১৩১ ট্রাকে করে ৪১১ মেট্রিক টন ৩০০ কেজি ইলিশ ভারতে রফতানি হয়েছে। এর মধ্যে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ২০ ট্রাকে ৫৪ টন ৪৬০ কেজি, শনিবার ১৫ ট্রাকে ৪৫ মেট্রিক টন ২০০ কেজি, রবিবার ছয় ট্রাকে ১৯ মেট্রিক টন, সোমবার ৩০ ট্রাকে ৮৯ মেট্রিক টন মঙ্গলবার ২৩ ট্রাকে ৬৯ মেট্রিক টন ৬৪০ কেজি, বৃহস্পতিবার ৩০ ট্রাকে ৯২ মেট্রিক টন এবং শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ১৩ ট্রাকে ৪২ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে। প্রতি কেজি ইলিশ রফতানি হচ্ছে ১০ ডলার, যা বাংলাদেশি এক হাজার ১৮০ টাকায়।

 

বেনাপোল বাজারে মাছ কিনতে আসা ক্রেতা দেলোয়ার হোসেন জানান, ‘রোববার বেনাপোল মাছ বাজারে এক কেজি ওজনের ইলিশ এক হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। একই আকারের মাছ ৬০০ টাকা কমে ভারতে রফতানি হচ্ছে। তাহলে আমাদের দেশের মাছ আমাকে বেশি দামে কিনতে হচ্ছে কেন?।’

 

কম দামে রফতানির বিষয়ে মৎস্য অধিদফতরের বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্রের কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘ইলিশ রফতানির পরিপত্রটি কয়েক বছর আগের। তবে এখন ইলিশের দেশীয় বাজার দরের সঙ্গে সংগতি রেখে দাম সমন্বয় হতে পারে।’

 

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রাশেদুল সজিব নাজির বলেন, ‘শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৩ ট্রাকে ৪২ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে ভারতে ইলিশ রফতানি হলো ৪১১ মেট্রিক টন ৩০০ কেজি।’

 

প্রসঙ্গত, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় প্রথমে ভারতে তিন হাজার টন ইলিশ রফতানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত দুই হাজার ৪২০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়। এ অনুমতি দেওয়া হয়েছে ৪৯টি প্রতিষ্ঠানকে। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪০০ টন আর একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রফতানি করবে।#