বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

শিরোনাম:
কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ।
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সফলভাবে পালনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জি এম রাজু আহমেদ
Update Time : বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

ভয়েস অফ সুন্দরবনের স্টাফ রিপোর্টার জি এম রাজু আহমেদ

 

শ্যামনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সফলভাবে পালনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকাল তিনটায় শ্যামনগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় সম্মেলন কক্ষে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবুর রবীন্দ্রনাথ বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ।

 

 

এ সময় আরো বক্তব্য রাখলেন সাবেক ভিপি বিএনপি সিনিয়র নেতা অধ্যাপক আলহাজ আবু সাঈদ, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশিকি এলাহী মুন্না, বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক জহরুল হক আপু, বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মাসদুল আলম দোহা, ইউপি চেয়ারম্যান ও পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আমজাদুল ইসলাম, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পিএম আব্দুস সামাদ, শ্যামনগর পৌরসভা বিএনপি’র সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর সহ শ্যামনগর বিএনপির যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ,মৎস্য দল ,তরুণ দলসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

এ সময় উপস্থিত শ্যামনগর উপজেলার ৬৫ টি পূজা মন্ডপের শারদীয় দুর্গা উৎসব আমেজ পূর্ণভাবে পালন করার লক্ষ্যে প্রত্যেকটি পূজা কমিটির সভাপতি সেক্রেটারি হাতে নগদ অর্থ প্রদান করা হয়।

এতক্ষণ ভয়েস অফ সুন্দরবনের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।