শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অগ্রিম প্রস্তুতি  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি হারুন-অর-রশিদ

রাজ উদ্দিন
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

 

 

 

নরসিংদী জেলা থেকে  রাজ উদ্দিন

 

 

 

 

নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হয়েছে নারায়নপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও নরসিংদী জেলা জাতীয়তাবাদী মৎস্যদলের সহ-সভাপতি মোঃ হারুনর রশিদ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আদেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সভাপতি মোঃ হারুনর রশিদ এবং এ.টি.এম আব্দুল আল হুসাইনকে বিদ্যুৎসাহি সদস্য মনোনীত করা হয়। মোঃ হারুনর রশিদ সভাপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন , অভিভাবক, রাজনৈতিক ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।

 

এলাকাবাসীর প্রত্যাশা মোঃ হারুনর রশিদের নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত অগ্রগতি হবে। কলেজের উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

 

সমাজ সেবক মোঃ মাহফুজুর রহমান বলেন, আশা করি নতুন সভাপতি কলেজের উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আবদুল হামিদ স্মৃতি পরিষদের প্রধান সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (নারায়ণপুর) এর সাবেক সভাপতি আরিফুল হক নাদিম বলেন, হারুনর রশীদ উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আবদুল হামিদ এমএসসি সাহেবের পরিবারের সদস্য এবং শিক্ষাবান্ধব ব্যক্তিত্ব। আমি বিশ্বাস করি- উনার মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরে আসবে।