শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

স্বৈরাচারী আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতনের শিকার হয়ে বাক প্রতিবন্ধী বিপ্লব দাস মানবেতর জীবন যাপন করছে

: মোঃ মেহেদী হাসান ফুয়াদ
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

 

মো:মেহেদী হাসান ফুয়াদ

দিনাজপুর জেলা প্রতিনিধি

 

বীরগঞ্জে বাক প্রতিবন্ধী বিপ্লব চন্দ্র দাস তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ নেতাকর্মীদের নির্যাতনে শিকার হয়ে দোকান, জমি হারিয়ে মানবেতর জীবন-যাপন করছেন।

বীরগঞ্জ উপজেলার সুজালপুর ঠাকুরগাঁও যাত্রী ছাউনী সংলগ্ন জায়গায় যা জেলা পরিষদ কর্তৃক ৪০ বছর পূর্বে লীজ নিয়ে বাক প্রতিবন্ধী বিপ্লব চন্দ্র দাসের পিতা অরবিন্দু চন্দ্র দাস ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যুর পর তার পুত্র বাক প্রতিবন্ধী বিপ্লব চন্দ্র দাস বিপ্লব জুয়েলার্স নামে একটি দোকান চালিয়ে পরিবার পরিজন নিয়ে কোনরকম বেঁচে ছিলেন। উক্ত জায়গাটিতে চোখ পরে তৎকালীন স্বরাচারী আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম সরকার ও যুবলীগ নেতা মোঃ আইয়ুব আলীর। তারা নিজেদের অবৈধ প্রভাব খাটিয়ে উক্ত দোকানঘরটি ভেঙ্গেচুরে দখল করে নেয়। এলাকাবাসী জানায় উক্ত দোকান ফিরে পাওয়ার জন্য তিনি জেলা পরিষদের চেয়ারম্যান সহ স্থানীয় প্রশাসনের নিকট অভিযোগ করেন। এব্যাপারে তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান অবৈধ দখলদারদের উচ্ছেদ করে তাকে দোকানটি ফিরিয়ে দিতে নির্দেশ দিলেও কি এক অজ্ঞাত করণে প্রধান নির্বাহী কর্মকর্তা আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর তারা গা ঢাকা দেয়। বাক প্রতিবন্ধী বিপ্লব চন্দ্র দাস দোকানটি ফিরে পেতে প্রধান উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সমন্বয়কারীদের, বীরগঞ্জ বিএনপি নেতৃবৃন্দের ও সুশীল সমাজের সর্বস্তরের হস্তক্ষেপ কামনা করেছেন। এলাকাবাসী আরও জানান, তৎকালীন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের নেতা আব্দুস সালাম সরকার তার প্রভাব খাটিয়ে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১০টি জায়গা-স্থাপনা অবৈধভাবে দখল করে ছিলেন।