শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম:
রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জ পূর্বাচলে ক্ষতিগ্রস্ত আদিবাসীদের প্লট দেয়ার দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ 

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন শহর প্রকল্পে (পূর্বাচল উপশহর) বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে নেওয়া প্লট বাতিল করে প্লট দেওয়ার দাবিতে ক্ষতিগ্রস্ত আদিবাসীরা ৩’শ ফুট সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে নতুন শহর প্রকল্পের (পূর্বাচল উপশহর) লেংটার মাজার এলাকায় ৩’শ ফুট সড়ক অবরোধ করে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

 

বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন, ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক দুলাল হোসেন।

 

এ সময় ক্ষতিগ্রস্ত আদিবাসী সোলেয়মান, কাসেম মিয়া, আব্দুল মান্নান, রতন মিয়া, মোতালিব মিয়া, গোফরান মিয়া, এডভোকেট জাকারিয়া, রোকেয়া আক্তার, রফিকুল ইসলাম ও রতন মিয়াসহ আরো অনেকেই জানান, উপজেলার ভোলানাথপুর, ইউসুফগঞ্জ, আলমপুরা, পড়শী, হারারবাড়ি, পিংলান, ডেলনা, থামসি, কুমারটেক, গোবিন্দপুর, চাপরি, হিরনাল, রঘুরামপুর ও পলখানসহ বেশ কয়েকটি এলাকা নিয়ে নতুন শহর প্রকল্প (পূর্বাচল উপশহর) গড়ে উঠেছে। প্রায় দুই হাজার আদিবাসী আবেদন করে বছরের পর বছর বছর ঘুরেও প্লট পায়নি।

 

নতুন শহর প্রকল্পের (পূর্বাচল উপশহর) বিগত স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে অন্যায় ভাবে প্লট নিয়েছেন অনেকে। এমনকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবার ও একই কায়দায় প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দ নিয়েছেন। আর যারা প্রভাব খাটিয়ে প্লট বাগিয়ে নিয়েছেন ঐসব প্লট বাতিল করে আমাদের ক্ষতিগ্রস্ত আদিবাসীদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য দাবি জানাচ্ছি। আর তা না হলে আমরা আরো বৃহৎ আন্দোলন গড়ে তুলবো।

 

এ সময় বিক্ষুব্ধ ক্ষতিগ্রস্ত আদিবাসী ১১ দফা দাবি জানান।

দাবিগুলো হলো, এ ধারায় আওয়ামী পরিবারের বরাদ্দ কৃত সকল প্লট বাতিল করতে হবে, যারা আবেদন করতে পারে নাই। তাদের আবেদন করার সময় দিতে হবে। আদিবাসী ক্ষতিগ্রস্ত দের প্লট বরাদ্দ দিতে হবে,

বৈষম্য হীন ভাবে আদিবাসীদের ৩ কাঠা ৫ কাঠা সারে ৭ কাঠা ১০ কাঠা প্লট বরাদ্দ দিতে হবে, যৌথ প্লট বরাদ্দ বাতিল করে। একক নামে প্লট বরাদ্দ দিতে হবে, ক খ গ এয়ার্ড যাদের তাদের প্লট দিতে হবে, রাস্তা উন্নয়ন নামে দুর্নীতি তদন্ত করতে হবে, ১৪২ তালা টাওয়ার নির্মাণের নামে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনতে হবে, জল সিড়ি বসুন্ধরা সাথে বিল্ডিং করার ক্ষেত্রে ফারের বৈষম্য দুর করতে হবে, ছিন্নমূল আদিবাসীদের ফ্ল্যাট এর ব্যবস্থা করতে হবে, জিলমিল উত্তরা ১৬ শতাংশ ক্ষতি গ্রস্ত প্লট বরাদ্দ দেওয়া হয় আমাদের মাঝে বৈষম্য দুর করে ১৬ শতাংশ প্লট বরাদ্দ দিতে হবে ও আওয়ামী গোপালী শেখ নজরুল ডিরেক্টর শেষ শাহিন কালো আইন করে আদিবাসীদের জেনারেল এর নামে ২ লাখ অতিরিক্ত ফ্রি সহ সকল হয়রানি বন্ধ করতে হবে।

 

তাং ২১/০৯/২০২৪ ইং

 

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিবেদক