মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ শ্যামনগরে ড. মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত শ্যামনগর পল্লীসঞ্চয় ব্যাংক ম্যানেজার ও কর্মচারী হরির সুদ বানিজ্য জাল ষ্টাম্প ও রেভ্যিনিউ ষ্টাম্প বিক্রির কারনে সরকার হারাচ্ছে রাজস্ব ,ঋণ গ্রহিতারা হচ্ছে সর্বশান্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী সাবেক  এমপি গাজী নজরুল ইসলামের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ৯ ফেব্রুয়ারি শ্যামনগরে বিএনপির নির্বাচনী জনসভা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কৈখালী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযানে ১২টি ভারতীয় এয়ারগানসহ বিপুল সরঞ্জামাদি উদ্ধার আভিযানিক সফলতা ও নির্বাচন নিরাপত্তা নিয়ে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত শ্যামনগরে সর্ব বৃহৎ জনসভাকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

আ,লীগ দেশটাকে ফকলা করে দিয়েছে রাণীশংকৈলে বিএনপির মহাসচিব

আব্দুল জব্বার
Update Time : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

 

 

আব্দুল জব্বার রাণীশংকৈল প্রতিনিধি :

 

ছাত্র-জনতার গণ আন্দোলনে ৫ আগষ্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন। তার আগে অনেক ছাত্র-জনতাকে অন্যায়ভাবে গুলি করে হত্যা করেছে, গুম করেছে। অনেক ছাত্রকে পংগু করে দিয়েছে। এখন ভারতে পালিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে। গত ১৭-১৮ বছরে যে সম্পদ লুট হয়েছে। তার জন্য আন্দোলন করেছি। ছাত্র আন্দোলনে কারো চোখ, কারো পা ভেঙে পঙ্গু হয়েছে । আজ শেখ হাসিনা ভারত চলে গেছে। কিন্তু দেশকে ফকির করে গেছে। সেজন্য আওয়ামী লীগের কোন ক্ষমা নাই শেখ হাসিনা যে অপরাধগুলো করেছে এটা মানবতা বিরোধী অপরাধ এই অপরাধে তার বিচার হবে।

১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপি আয়োজিত রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, কিছু ছাত্র শিক্ষকদের জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করিয়েছে এটা ছাত্রদের কাজ না। মূলত আমরা স্বাধীন হয়েছি,স্বাধীনতা রক্ষা করতে হবে। সামনে দূর্গা পূজা,সনাতনধর্মালম্বীদের সবচেয়ে ধর্মীয় বড় উৎসব। এ উৎসবের সময় দূর্গা পূজার মন্ডপগুলো পাহারা দিতে হবে। আমাদের নেতাকর্মিদের পাড়ায় পাড়ায় পূজা মন্ডপগুলো পাহারা দিতে হবে। সনাতন ধর্মের মানুষজন যেন নির্বিঘে পূজা করতে পারে। ভারত সরকারকে আহবান জানানো হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে কোন ষড়যন্ত্র করতে না পারে। তিনি আরো বলেন আ’লীগ সরকার দেশটাকে ফকলা করে দিয়েছে দূর্নীতি করে শেষ করে দিয়েছে আ’লীগ সরকার। মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করেছে। এখন আমরা স্বাধীন হয়েছি, অন্তবর্তীকালীন সরকার অল্প দিনের জন্য সরকার হয়েছে।তারা আইনশৃঙ্খলা ঠিক রাখবে এবং নির্বাচনী পরিবেশ তৈরী করবে। আ’লীগ সরকার এ দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করেছে। বিভিন্ন অফিসে ঘুষ একটি ব্যাধিতে পরিণত হয়েছে। স্বৈরাচরী শেখ হাসিনা সরকার। হেফাজত ইসলামের অনেক নেতাকর্মিকে শাপলা চত্বরে রাতের আধারে গুলি করে হত্যা করেছে। মাদ্রাসার শিক্ষার্থীদের জঙ্গি বলে আখ্যায়িত করছে, বিএনপির নেতা কর্মীদের অন্যায় ভাবে জেল জুলুম নির্যাতন করেছে হত্যা করেছে। এই খুনি শেখ হাসিনা সরকারকে কখনোই এদেশের জনগণ ক্ষমা করবে না মানবতাবিরোধী আচরণ করায় তাদের বিচার এদেশের মাটিতেই হবে।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জের্ড মূর্তজা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী,সাবেক এমপি জাহিদুর রহমান, কেন্দ্রীয় যুব দলের সহ-সভাপতি কামাল আনোয়ার আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার,পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলীসহ বিভিন্ন ইউনিয়ন সভাপতি-সম্পাদকরা। জনসভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহসিন আলী।

এরপর বিকেলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলার পীরগঞ্জ উপজেলার ডাকবাংলো স্টেডিয়াম মাঠে আরও একটি জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।