বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সামিম আরা বেগম এর অবসরজনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহাজান কবীর প্রধান
Update Time : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

 

মোঃ শাহজাহান কবির প্রধান
পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলার আশাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃসামিম আরা বেগম এর বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অত্র স্কুলের সকল শিক্ষক ছাত্র-ছাত্রী গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্সট্রাক্টর ইউ, আর,সি, এ কে এম সারোয়ার জাহান আহমেদি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুস আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রতিবুল ইসলাম, নগর কুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আরিফুর রহমান আরিফ। উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায়, আজকে আমরা যে প্রধান শিক্ষককে বিদায় দিচ্ছি আসলে উনি একজন সৎ এবং ভালো মানুষ আমরা ওনার ভবিষ্যৎ মঙ্গল জীবন কামনা করি, বিদায়ী প্রধান শিক্ষক উনার বক্তব্যে বলেন আজকে আমাকে এই বিদ্যালয় থেকে বিদায় নিতে খুবই কষ্ট হচ্ছে এই বিদ্যালয়টি আমার পরিবারের মতো আমার মনে হচ্ছে আমার পরিবার থেকে আমি বিদায় নিচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন সবাই ভালো থাকবেন।