বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে জামায়াতের যুব বিভাগের সমাবেশ অনুষ্ঠিত

আব্দুর রহিম
Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

রিপোর্টার আব্দুর রহিম

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টায় শ্যামনগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শ্যামনগরের ১২টি ইউনিয়ন থেকে মিছিল সহকারে জামায়াত, যুব ও শিবির নেতা কর্মী অনুষ্ঠানে যোগদান করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরার শ্যামনগর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছেরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য পুত্র আলহাজ্ব শামীম সাঈদী।বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি সাইদ হাসান বুলবুল ও মোঃ মহসিন আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী এর শূরা সদস্য গাজী নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি -জেলা যুব বিভাগের সভাপতি প্রভাষক মোঃ ওমর ফারুক, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাঈনুদ্দীন মাহমুদ, উপজেলা জামায়াতের সেক্রেটারী গোলাম মোস্তফা, উপজেলা জামায়াতে ইসলাম এর অন্যতম সদস্য সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক,ইটালী প্রবাসী আলহাজ্জ মোস্তফা আবু বকর, ইউনিয়ন আমীরগণ, মাওঃ আঃ মজিদ, ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক আব্দুল জলিল, সহকারী অধ্যাপক ফজলুল হক,

ছাত্র শিবিরের তিন শাখা সভাপতি হাফেজ আমিনুর রহমান,রাশিদুল ইসলাম, আব্দুস সামাদ,ছাত্রশিবির উপজেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম, যুব বিভাগের কে. এম আবু মুসা, মোঃ আশিকুর রহমান, মোঃ মমিনুর রহমান, সাইফুল ইসলাম, মোঃ রমিজুল ইসলাম, মুহিত মুন্না, শিক্ষার্থীদের প্রতিনিধি মাছুম বিল্লাহ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও যুব বিভাগের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার মাধ্যমে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে। আমাদের সকলে মিলে এই স্বাধীনতা কে রক্ষা করতে হবে। এদেশে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই আমরা বাংলাদেশী। সকল ভেদাভেদ ভুলে এ দেশকে সামনে এগিয়ে যেতে হয়। আমাদের দ্বারা কোন মানুষের যেন কোনো ক্ষতি না হয়। ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।

অনুষ্ঠানে বিহঙ্গ, আলোর পরশ, প্রগতি শিল্পীদের সমন্বয় গঠিত সমন্বিত সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ বিশেষ সংগীত পরিবেশন করে মুগ্ধ করেন