রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

শিরোনাম:
সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরায় মাদকাসক্ত যুবকের হাতুড়ির আঘাতে বুদ্ধি প্রতিবন্ধী তরুণী নিহত, ঘাতক আটক

ফরিদ আহমেদ ময়না
Update Time : রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

 

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরায় মাদকাসক্ত যুবকের হাতুড়ি পেটায় রোজিনা চুমকি (২০) নামের এক বুদ্ধি প্রতিবন্ধি তরুণী নিহত হয়েছে।

 

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোজিনা চুমকি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে এবং সাতক্ষীরার রাজারবাগান কলেজ মাঠের পাশে অবস্থিত সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণীর ছাত্রী ছিল।

 

স্থানীয় জনতা ঘাতক ইলিয়াস হোসেনকে আটক করে র‍্যাব সদস্যদের কাছে সোপর্দ করেছে।

 

নিহতের পিতা রেজাউল ইসলাম জানান, সকাল ৯টার দিকে প্রতিবেশী থানাঘাটা গ্রামের ইকবাল ড্রাইভারের ছেলে মাদকাসক্ত ইলিয়াস (৩০) হাতুড়ি দিয়ে তার প্রতিবন্ধি মেয়ে রোজিনা চুমকির মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মুজিব জানান, হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে। হাতুড়ির আঘাতে মেয়েটির মাথায় মারাত্মক ইনজুরি হয়েছে। যে কারণে আঘাত পাওয়ার কিছুক্ষণ পরেই সে মারা গেছে।

 

সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম রফিক জানান, নিহত রোজিনা চুমকি তার বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণীর ছাত্রী ছিল। সে বুদ্ধি প্রতিবন্ধি।

 

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক যুবকে গ্রেপ্তার করা হয়েছে।

 

খুলনা র‍্যাব-৬ এর সাতক্ষীরা শাখার সহকারি পুলিশ সুপার মোঃ ফয়সাল তারভির জানান, থানাঘাটায় এক শারীরিক প্রতিবন্ধিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসি ঘাতকসহ তার পরিবারের কয়েকজনকে ধরে রাখলে র‍্যাব সদস্যরা যেয়ে তাদেরকে ক্যাম্পে নিয়ে আসে।##

শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা