শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অগ্রিম প্রস্তুতি  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে নিজের পাতা বৈদ্যুতিক ফাঁদে প্রা*ণ গেল যুবকের

শাহাদাত হোসেন
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

স্টপ রিপোর্টার শাহাদাত হোসেন

কালিগঞ্জে আখ ক্ষেতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে প্রাণ গেল আব্দুর রহমান (৪২) নামে এক যুবকের। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে। নিহত আব্দুর রহমান ফতেপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, শিয়ালের উপদ্রব থেকে রক্ষা পেতে আখ ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পাতেন আব্দুর রহমান। শনিবার সন্ধ্যায় ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেয়ার সময় অসাবধানতাবশত ওই ফাঁদে স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন তিনি। দীর্ঘক্ষণ বাড়িতে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে আখ ক্ষেতে যেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।