বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম:
কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু সাতক্ষীরা-৪ আসনের কৃতি সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন  মাজাট প্রিমিয়ার লীগ-২০২৬ এর জমজমাট মেগা ফাইনাল অনুষ্ঠিত শ্যামনগর পৌরসভার দুই গ্রামের জনদুর্ভোগ কমাতে এগিয়ে আসলেন মেয়র প্রার্থী জহুরুল হক আপ্পু  শ্যামনগরে কালবৈশাখাী ঝড়ে নিহত স্কুলছাত্রীর পরিবারের পাশে দাড়ালেন ইউএনও শামসুজ্জাহান কনক বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ।
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ফেনীতে নকল মবিল বোতলজাতের দায়ে ১ লাখ টাকা জরিমানা

Reporter Name
Update Time : বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

 

ফেনী প্রতিনিধি :

ফেনীতে বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এসময় ফেনীর একাডেমী রোডের গুদাম কোয়ার্টারের একটি একতলা বাড়ির নিচে গিয়ে বাইরে থেকে তালা দেখতে পাওয়া যায়। তালা খুলে দেখা যায় ভেতরে দিব্যি চলছে নামি দামি বিদেশী সুপার ভি, টোটাল, এক্সন, মোবিল স্পেশাল ইত্যাদি ইঞ্জিন ওয়েলের বোতলজাতকরণ। অথচ বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে এই ঘটনা চলছে।
এই ভেজালের মূল হোতা মানিক বণিক জানান, খোলা মবিল ১২৬ টাকা প্রতি লিটারে কিনে ২২০ টাকা লিটারে পাইকারি বিক্রি করেন। এসব ব্রান্ডের ইঞ্জিন ওয়েলের বাজার মূল্য লিটারে গড়ে ৩৫০ টাকা। সাম্প্রতিক সময়ে মবিল নকলের বিরুদ্ধে অভিযানের কারণে এই কৌশল অবলম্বন করেন বলে তিনি জানান। অসতর্ক ভোক্তারা ব্রান্ড মনে করে এসব খোলা ও ভেজাল ইঞ্জিন ওয়েল ব্যবহার করে ক্ষতিগ্রস্থ ও প্রতারিত হচ্ছে ভোক্তারা। আদালত মানিক বণিক (৪২) কে ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করে।
অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, সাম্প্রতিক সময়ে মবিল নকলের বিরুদ্ধে অভিযানের কারণে তারা এই কৌশল অবলম্বন করেছে।