রিপোর্ট: জি এম রাজু আহমেদ
২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে গৃহীত প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শ্যামনগরে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুর ২ টার সময় উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু সুশৃঙ্খল অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলামসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় কৃষকবৃন্দ।
অনুষ্ঠানে মোট ৩৫০ জন কৃষক এবং ৫০টি প্রতিষ্ঠানের মাঝে ৫টি করে নারিকেলের চারা, জৈব সার এবং ৫টি করে খুঁটি বিতরণ করা হয়। এই উদ্যোগের ফলে এলাকার কৃষকরা নারিকেল চাষে আরও উৎসাহিত হবেন এবং ভবিষ্যতে উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ এই উদ্যোগ কৃষি পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
অনুষ্ঠানটি বাস্তবায়ন করে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি, শ্যামনগর, সাতক্ষীরা।