রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজু আহমেদ
Update Time : রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

 

রিপোর্ট: রাজু আহমেদ

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার নূরনগরে জামায়াতে ইসলামীর কর্মী সাধারণ মানুষদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় নূরনগর ইউনিয়ন শাখার যুব বিভাগের সেক্রেটারি রাজু আহমেদের বাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ৩ নং ওয়ার্ড রাজাপুর গ্রামে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাধারণ মানুষের উপস্থিতিতে উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ডাঃ আলহাজ্ব মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ডের সভাপতি ফারুক হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসেবে মনোনিত করা হয়েছে। ইসলাম হচ্ছে সকল ধর্মের সকল মানুষের জন্য ছাতার মতো একটি নিরাপদ স্থল। যেখানে সকল মানুষ নিশ্চিন্তে আশ্রয় নিতে পারে। এখানে সকল মানুষ তার ন্যায়সঙ্গত সকল কথা বলতে পারে। ইসলামের পথ নির্দেশনার জন্য আছে মহাগ্রন্থ আল কুরআন। যা সকল মানবজাতির জন্য হেদায়াতের গ্রন্থ। কোন পথ সঠিক কোন পথ বেঠিক তার সবই কুরআনে বলে দেয়া হয়েছে।

 

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের মাওলানা আব্দুল মসজিদ সূরা সদস্য, উপজেল জামায়াতের সেক্রেটারি মাওঃ মোঃ গোলাম মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ান জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব লিয়াকত হোসেন বাবু, সহকারী সেক্রেটারি গাজী আশরাফুল আলম, বাইতুল মাল সম্পাদক আলহাজ্ব মোঃ আবুল হোসেন, অফিস সম্পাদক মোঃ আবুবক্কার, বিজ্ঞান তথ্য সম্পাদক গাজী নজরুল ইসলাম, প্রচার ও মিডিয়ার সম্পাদক মোঃ ফারুক হোসেন,শ্রমিক কল্যাণের সভাপতি নূর আলম, মাওলানা আব্দুল হান্নান,ইউনিয়ান মিডিয়া প্রতিনিধি আবু হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

সর্বশেষ দোয়া ও মোনাজাত করেন হযরত মাওলানা মুফতি মফিজুর রহমান।