বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ড.মনিরুজ্জামান মনিরের আহবানে হাজারো হাজার মানুষের ঢল

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

 

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সুন্দরবনের উপকন্ঠে উপস্থিত সাতক্ষীরা -৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড.মনিরুজ্জামান মনিরের আহবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জনপদের বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম থেকে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকরা সমাবেশে মিলিত হয়।

শনিবার বিকালে শ্যামনগর সদরের বাসস্ট্যান্ডে জাতীয় এ দিবসের সমাবেশ স্থলে খন্ড খন্ড মিছিল যোগে নেতাকর্মীরা জড়ো হয়।

শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহবায়ক, সাবেক চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমতুল্লাহ পলাশ।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল হাসান হাদী,কলারোয়া পৌর সভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম,কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সম্পাদক এড আব্দুস সালাম খান,

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসদুল আলম, সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জি এম সাদেকুর রহমান সাদেম,ভুরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জি এম লিয়াকত আলী,নুরনগর বিএনপির সাবেক সভাপতি গোলাম আলমগীর, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুল সরদার,সাবেক উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, শ্রমিকদল আহবায়ক রফিকুল ইসলাম রফিক সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় সাতক্ষীরা -৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড.মনিরুজ্জামান বলেন,রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাত কে শক্তিশালী করতে আমাদের এক সাথে কাজ করতে হবে,নির্বাচন বানচাল করার জন্য একটি মহল ষড়যন্ত্র অব্যাহত রেখেছে,ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমরা দলমত নির্বিশেষে কাজ করে যাবো – ইনশাআল্লাহ।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা বিএনপির সদস্য ও সাবেক আহবায়ক জি এম সোলায়মান কবীর।