শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অগ্রিম প্রস্তুতি  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

শুক্রবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ ৭ই নভেম্বর উপলক্ষ্যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য বর্ষীয়ন জননেতা মাস্টার আব্দুল ওয়াহেদ।

এ সময় উক্ত আলোচনা সভায় সাবেক ছাত্রনেতা পৌরসভার কাউন্সিলর আজিজুর রহমান আজীবরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য এডভোকেট আশেক ই এলাহী মুন্না, সাবেক উপজেলা যুব বিষয়ক সম্পাদক জহরুল হক আপ্পু,শ্যামনগর পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর, সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ঠিকাদার আব্দুর রশিদ। এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ ,৭ ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ বক্তব্য রাখেন, এ সময় তিনি আরো বলেন, দলকে সু-সংগঠিত করে রাষ্ট্র নায়ক তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে হবে, আমরা বিএনপির জন্ম লগ্ন থেকে দলের দুঃসময়ের কাজ করে এসেছি, সে কারণে অনেক মামলা হামলা শিকার হয়েছি, এখন এসেছে দলকে সুসংগঠিত করে আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে সরকার গঠনে সার্বিক সহযোগিতা করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ নাজমুল হক।