রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরলে রাতের আধারে ধান কেটে জমি জবরদখলের চেষ্টা 

সাদেকুল ইসলাম,
Update Time : রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

 

 

সাদেকুল ইসলাম,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:

 

বিরলে পলাশবাড়ী ইউনিয়নের শাশালপুরে রাতের আধারে ধান কেটে জমি জবরদখলের চেষ্টা চলাকালে জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ধানকাটা মেশিন সহ একজনকে আটক করেছে পুলিশ।

 

জানাগেছে ২৫ (নভেম্বর) সোমবার রাতের আধারে বিরলের ১১নং পলাশবাড়ী ইউনিয়নের শাশালপুর গ্রামের হুসেনুর রহমান এর ক্রয়কৃত দীর্ঘদিন-যাবত ভোগদখলীয় ৩৪ শতক জমির ধান কেটে জবরদখলের চেষ্টা করে একই গ্রামের মৃত সামসুউদ্দীন এর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল হোসেন সহ তার নেতৃত্বে ১০-১৫ জন মিলে ধান কেটে জমি জবরদখল চেষ্টা করলে জমির মালিক খবর পেয়ে বাঁধা প্রদান করলে তাকে মারধর শুরু করে নিরুপায় হয়ে হুসেনুর রহমান নিজের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে জরুরী সেবা ৯৯৯ এ ফোন দেয় ঘটনার বিষয়ে বিরল থানা অবগত হলে তৎক্ষনাৎ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন সকলে পরে ঘটনাস্থল থেকে ধান কাটা মেশিন জব্দ করে নিয়ে আসে পুলিশ। এঘটনায় হুসেনুর রহমান ১৭ জনের নামে ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে বিরল থানায় এজাহার দায়ের করে। বিরল থানা অফিসার ইনচার্জ আব্দুস ছবুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে অভিযোগ পেয়ে ঘটনাস্থল পুলিশ পৌঁছার আগেই ঘটনাস্থল থেকে সবাই চলে যায় আমরা ঘটনাস্থল থেকে একটি ধান কাটার মেশিন থানায় নিয়ে এসেছি। হুসেনুর রহমান এর কাছ থেকে এজাহার গ্রহণ করেছি মামলা প্রকৃয়া চলমান রয়েছে।