শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শিরোনাম:
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পঞ্চগড়ে মাদকদ্রব্য নির্মূল করতে রাত জেগে পাহারা। 

মোঃ শাহজাহান কবির প্রধান 
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

 

 

মোঃ শাহজাহান কবির প্রধান

পঞ্চগড় জেলা প্রতিনিধি।

পঞ্চগড় জেলার পৌর শহরে মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে করতে স্বপ্ন ছায়া উদ্যোগে শত শত যুবক রাত জেগে বিভিন্ন এলাকা পাহারা দিচ্ছে। পুরুষদের পাশাপাশি মহিলা মাদক ব্যবসায়ীদের ধরার জন্য অনেক মহিলা রাত জেগে পাহারা দিচ্ছে। যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে।কোন অপরিচিত লোক রাতে এলাকায় প্রবেশ করলে সাথে সাথে তাকে সার্চ করা হচ্ছে। স্বপ্ন ছায়া যুব সংঘ জানান পঞ্চগড় পৌরসভার নয়টি ওয়ার্ডে আমাদের মাদক নির্মূল কমিটি আছে এবং এই কমিটির শত শত যুবক রাত জেগে এলাকা পাহারা দিচ্ছে। জেলা প্রশাসক মোঃ ছাবেদ আলি গণমাধ্যম কর্মীদের জানান স্বপ্ন ছায়া যুব সংঘ মাদক নির্মূল করতে যে উদ্যোগটি নিয়েছে তাদেরকে আমি সাধুবাদ জানাই সমাজে এভাবে সকলেই এগিয়ে আসলে এবং মাদক ব্যবসায়ীরা চিহ্নিত হলে মাদক ব্যবসা অনেকটা নির্মূল হবে বলে আমি আশা করি। পঞ্চগড় জেলায় মাদক নির্মূল করতে প্রশাসনিকভাবে কয়েকটি টিম কাজ করতেছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।