বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন শিল্প উপদেষ্টা 

স্বাধীন আলম হোসেন 
Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

 

 

স্বাধীন আলম হোসেন

লালপুর নাটোর প্রতিনিধি

 

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ৯২ তম আখ মাড়াই (২০২৪-২০২৫) মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল সোয়া ৪ টার সময় শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অতিথি বৃন্দ মিলের ক্যান কেরিয়ারে আখ ফেলে এ মাড়াই মৌসুমের শুভ উদ্বোধন করা হয়।

 

এর পরে এ উপলক্ষে মিলের ‘ক্যান কেরিয়ার’ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হোসাইন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো.খবীর উদ্দিন মোল্যা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পরেশনের যুগ্ম সচিব কামরুল ইসলাম তালুকদার।

 

 

লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু সহ আখ চাষি বৃন্দ, মিলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

মিল সূত্রে জানা গেছে, চলতি আখ মাড়াই মৌসুমে ১১৭ কর্ম দিবসে ২ লাখ মেট্রিক টন আখ মাড়াই করে ১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫ ভাগ। চলতি মৌসুমে এই মিলে ১৭ হাজার ৫০০ একর জমিতে আখ রোপন করা হয়েছে, এর মধ্যে মিলের নিজস্ব জমি রয়েছে ২ হাজার ৫০০ একর। গত বৃহস্পতিবার হতে ৩১ টি আখ ক্রয় কেন্দ্রের মাধ্যমে আখ ক্রয় শুরু হয়েছে। এবছর প্রতি মন আখের দাম ধরা হয়েছে মিল গেটে ২৪০ টাকা এবং ক্রয় কেন্দ্রে ২৩৭ টাকা।