রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিরলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাদেকুল ইসলাম,
Update Time : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

 

সাদেকুল ইসলাম,

বিরল(দিনাজপুর)প্রতিনিধি:

 

বিরলে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বৃহষ্পতিবার সকালে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে বিরল বাজার বকুলতলা মোড়ে বিরল পৌর বিএনপি’র সভাপতি মোঃ লিয়াকত আলী এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন (সোনাহার) এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি মোজাহারুল ইসলাম এবং প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।

পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক লুঃফর রহমান এর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপি’র বন ওপরিবেশ বিষয়ক সম্পাদক ভিপি হামিদুর রহমান, বিরল উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম,  উপজেলা যুবদলের আহ্বায়ক ও ধর্মপুর ইউপি চেয়ারম্যান নুর ইসলামসহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।