বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন শ্যামনগরে “স্থানীয় জলবায়ু সংকট, জনগোষ্ঠীর সমাধান ও দাবি” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

থামছেনা শ্যামনগর সেটেলমেন্ট অফিসের ঘুষ বাণিজ্য, হদিস মেলেনি পিয়ন বদরুলের

Reporter Name
Update Time : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

 

খুলনা জোনাল অফিস থেকে ৪২ ধারা বা মিস কেস গুলো শ্যামনগরে আসলে পিওন এর মাধ্যমে নোটিশ বিলি না করে দালালদের মাধ্যমে বিলি করছে শ্যামনগর সেটেলমেন্ট অফিসের পেশকার, এমন অভিযোগ করলো শ্যামনগর উপজেলার প্রত্যন্তাঞ্চল থেকে আসা ভুক্তভোগী মহল।

জানা গেছে পেশকারের সহযোগিতায় প্রকৃত জমির মালিকদের নোটিশ না করে অপার পার্টির সাথে চুক্তি করে জমি পাইয়ে দেওয়ার নাম করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে শ্যামনগর সেটেলমেন্ট অফিসের কতিপায় কর্মকর্তা কর্মচারী ও একশ্রেণীর দালাল চক্র। যার কারণে প্রকৃত জমির মালিকরা সঠিক বিচার পাচ্ছে না। এমন তথ্য দিয়েছেন ৪২ ধারা বা মিস কেস করা কতিপয় জমির মালিকগন। তারা আরো জানান, শ্যামনগর সেটেলমেন্ট অফিসের পিয়ন বদরুল আলিম শ্যামনগর অবস্থান না করে প্রায় সময় খুলনা জোনাল সেটেলমেন্ট অফিসে অবস্থান করে। তার কাজ হলো ৪২ ধারা বা মিস কেস গুলোর তদারকি করে শ্যামনগরে পাঠানো। শ্যামনগরের বিভিন্ন পার্টির কাছ থেকে অফিসের সহযোগিতায় মোটা অংকের টাকা নিয়ে প্রিন্ট পর্চায় নাম ওলোট-পালট করে হয়রানি করে চলেছে ভুক্তভোগী মহলের।

এ বিষয়ে শ্যামনগর সেটেলমেন্ট অফিসের পেশকার এর মুঠোফোন কথা হলে, তিনি এ অভিযোগের কথা অস্বীকার করেন এবং বলেন আমি এ ধরনের কাজের সাথে আদৌও জড়িত নই। আমি এ বিষয়ে খোঁজখবর নিয়ে দেখব। যদি কেউ জড়িত থাকে তাদেরকে আমি সেটেলমেন্ট অফিসে আসতে নিষেধ করবো, বা প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।