শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অগ্রিম প্রস্তুতি  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরায় পুত্র ও পুত্রবধুর হাতে নির্যাতনের শিকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অরবিন্দু মন্ডল  

শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

 

 

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশতলা গ্রামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বৃদ্ধা অরবিন্দ মন্ডল ৮০কেমারপিট করে হাত-পা বেঁধে রাখার অভিযোগ উঠেছে ছেলে বিশ্বনাথ মন্ডল ও পুত্রবধূ কবিতা মন্ডল এর বিরুদ্ধে । স্থানীয় এক যুবক সোমবার নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলে ঘটনাটি নজরে পড়ে প্রশাসন সহ সাংবাদিকদের। অবসরপ্রাপ্ত ইস্কুল শিক্ষকের শরীরের নির্যাতনের ওই ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে পড়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায় ছেলেও পুত্রবধূর হাতে প্রায় একরকম নির্যাতনের শিকার হন অরবিন্দ মন্ডল।

প্রতিবশীরা তাদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পাননি। তবে সোমবার এক যুবক নির্যাতনের ভিডিও মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিলে

ঘটনাটি নজরে আসে প্রশাসন সহ সকলের।

 

তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা পুলিশ সুপারের নির্দেশে অভিযুক্ত বিশ্বনাথ মন্ডল ও কবিতা মন্ডল কে গ্রেফতারের জন্য ঘটনা চলে পুলিশ যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান নির্যাতনকারীরা।

 

নির্যাতনের শিকার অরবিন্দ মন্ডলের মেয়ে অঞ্জলি মণ্ডল জানান তার বাবা অবসরপ্রাপ্ত ইস্কুল শিক্ষক অরবিন্দু মণ্ডলের গচ্ছিত কিছু টাকা হারিয়ে যায় যে টাকা তার ভাইয়ের স্ত্রী কবিতা মন্ডল নেই।

বিষয়টা জানাজানি হওয়ার এক পর্যায়ে তার বাবা এই টাকা হেরো চাইলে প্রায় সময় তারা দুইজনে মিলে নির্যাতন চালাতো। তিনি আরা জানান, প্রতিবেশী এক যুবক নির্যাতনের ভিডিও ধারণ করার পর বিষয়টি জানাজানি হয় এবং এঘটনার প্রমাণ মিলে। তিনি এ সময় তার বাবার নির্যাতনকারী কে আইনের আওতায় আনার জোর দাবি জানান ।

অবসরপ্রাপ্ত শিক্ষক অরবিন্দু মন্ডল জানান তার পুত্রবধূ সঙ্গে পাশের একজনের অবৈধ সম্পর্ক রয়েছে। এছাড়া তার পঞ্চাশ হাজার টাকা চুরি করে নেয় তার পত্রবধু কবিতা।

 

টাকা ফরৎ চাওয়ায় এবং অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় তারা তাকে বেধে মারপিট ও নির্যাতন চালিয়েছে বলে তিনি আরো জানান।

 

সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম মুনির জানান, সমাজের একটা নিষ্ঠুর চিত্র এটি। ভিডিওটা দেখার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

কেউ অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে ।##

শেখ ফরিদ আহমেদ ময়না সাতক্ষীরা