শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অগ্রিম প্রস্তুতি  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে জেলা জামায়াতের নব- নির্বাচিত আমীরের শপথ !

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

 

ঠাকুরগাঁওয়ে জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে নব নির্বাচিত জেলা আমীরের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলার শাখার ২০২৫ – ২৬ সেশনে আমির হিসাবে শপথ গ্রহণ করেছেন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যাপক (রাষ্ট্র বিজ্ঞান) বেলাল উদ্দিন প্রধান । ৪ নভেম্বর সোমবার বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের অফিস চত্বরে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার আমীর মাওলানা অধ্যাপক আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গঠনতন্ত্রে উল্লেখিত শপথবাক্য পাঠ করান রংপুর – দিনাজপুর অঞ্চল পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা আনোয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা শাখার জামায়াতের সেক্রেটারি মোঃ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দীন আহম্মদ প্রমুখ। এ সময় নব- নির্বাচিত ঠাকুরগাঁও জেলা আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান শপথবাক্য পাঠ করেন।