শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

ঠাকুরগাঁওয়ে আবার সাংবাদিক সহ ৯৪ জনের নামে থানায় মামলা ।

মোঃ মজিবর রহমান শেখ 
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

 

 

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ে আবার সাংবাদিক সহ ৯৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেছেন সাজ্জাদ হোসেন শাহিন এক ব্যক্তি । ৩ নভেম্বর

রোববার ঠাকুরগাঁও সদর থানায় এ মামলা দায়ের করেন তিনি । বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ।

মামলার আসামীরা হলেন- ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন ওরফে স্বপন নেংড়া, ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও পৌর কাউন্সিলর দোলন কুমার মজুমদার, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুনাম, জগন্নাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রায়হান, সাংবাদিক আব্দুল লতিফ লিটু সহ ৯৪ জনের নাম উল্লেখ করা হয় । অভিযোগে জানা গেছে, আসামীগণ অস্ত্রে-সস্ত্রে সু-সজ্জিত হয়ে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন কর্মসূচী বানচাল করার জন্য ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণ, এলোপাথারি গুলি চালানো, ছুরি ও রড দিয়ে গুরুতর জখম করে ।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, সাজ্জাদ হোসেন শাহিন নামে এক ব্যক্তি ৯৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ -১৫০ জনকে আসামি করেছেন ।