শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মোংলায় বিএনপির বিশাল সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

আরিফ হাসান গজনবী 
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

 

 

 

আরিফ হাসান গজনবী

বিশেষ প্রতিনিধি, রামপাল (বাগেরহাট)

কোন ধরণের সংঘাত নয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে মিলে শান্তি-সম্প্রীতি গড়ে তুলুন, দেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে সহায়তা করুন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ নির্দেশনা বাস্তবায়নে ৫আগস্টের পর থেকে মোংলা-রামপালের তৃনমুলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছেন স্থানীয় বিএনপি। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১লা নভেম্বর) বিকেলে সুন্দরবন ইউনিয়নের ইউনুস আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক সম্প্রীতি সমাবেশের আয়োজন করে সুন্দরবন ইউনিয়ন বিএনপি।

 

প্রায় দেড় যুগ পরে খোলা ময়দানে অনুষ্ঠিত বিশাল এ সমাবেশে বক্তারা বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা সকল নেতা-কর্মী-সমর্থকদের মাঝে ছড়িয়ে দিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে এ সমাবেশ করা হচ্ছে। এতে দলীয় নেতা-কর্মীরা একদিকে উজ্জীবিত হচ্ছেন, অপরদিকে সংঘাত এড়িয়ে সম্প্রীতি গড়তে সচেষ্ট হচ্ছেন সকলে।

 

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জেলা বিএনপি সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, জেলা বিএনপি সদস্য ও মোংলা পৌর বিএনপির আহবায়ক মোঃ জুলফিকার আলী, জেলা বিএনপি সদস্য শেখ আব্দুল হালিম খোকন, মোংলা থানা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, মোংলা থানা বিএনপির সদস্য সচিব আঃ মান্নান হাওলাদার ও সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইসমাইল মোছাল্লী খোকন।

সমাবেশে পৌরসভাসহ উপজেলার ৬টি ইউনিয়নের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকদের সমাগম ঘটে।