বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নরসিংদীতে অভিযোগের ৩ ঘন্টার মধ্যে অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার, আটক-১

রাজ উদ্দিন
Update Time : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

 

 

 

 

রাজ উদ্দিন নরসিংদী জেলা প্রতিনিধি-

 

 

 

 

নরসিংদী শহরের একটি স্কুল থেকে বাড়ী যাওয়ার পথে অপহৃত ৪র্থ শ্রেণি পড়ুয়া ১০ বছরের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।

রবিবার (২৭ অক্টোবর) সকালে মামলা হাওয়ার তিন ঘণ্টার মধ্যে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় একজন অপহরণকারীকে আটক করা বলে নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

আটককৃত বক্তি হলেন, সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে নাসির উদ্দীন ওরফে হৃদয়।

ওসি ও মামলা সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নাছিমা কাদির মোল্লা স্কুল এন্ড হোমস (এনকেএম) পড়ুয়া ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী মারিয়া জান্নাত অনু (১০) স্কুল থেকে বাড়ী ফেরার পথে অপহরণের স্বীকার হন। অপহৃত স্কুল ছাত্রী অনুকে তার আত্মীয় স্বজন খোঁজাখুজি করে না পেয়ে অপহৃতের বাবা মোঃ মদন মিয়া বাদী হয়ে নরসিংদী মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। বিষয়টি জেলা পুলিশ সুপারের দৃষ্টিগোচর হলে তার দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কে এম শহিদুল ইসলাম সোহাগের সার্বিক সহযোগিতায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হকের নেতৃত্বে উপপরিদর্শক পিন্টু কুমার চৌধুরী, সেলিম রেজা সহ সংগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার সকাল সাড়ে ১১টায় রায়পুরা উপজেলার নয়াচর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রী অনুকে উদ্ধার সহ অপহরকারী নাসির উদ্দীন হৃদয়কে গ্রেপ্তার করতে সক্ষম হোন। তিনি আরও জানান এ ঘটনার সাথে জড়িত অপর আসামী বিজয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরে আসামীকে পুলিশে প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।