শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শিরোনাম:
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কাজিপুর উপজেলা সোনামুখীতে ইসলামি আন্দোলন বাংলাদেশের গণসমাবেশ অনুষ্ঠিত 

মোঃ পলাশ শেখ
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

 

 

 

 

মোঃ পলাশ শেখ

বিশেষ প্রতিনিধি

 

সিরাজগন্জঃ কাজিপুর উপজেলা সোনামুখি ইউনিয়নে

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি বক্তব্য বলেছেন, বিতাড়িত শেখ হাসিনা সরকার যে পরিমাণ টাকা লটুপাট ও পাচার করেছে তা দিয়ে দেশের চেহারা পাল্টে দেয়া সম্ভব ছিলো। তারা এসব টাকা দিয়ে বিদেশে বেগমপাড়ায় নিজেদের আস্তানা গেড়েছে। তারা দেশের মানুষের কথা কখনই চিন্তা করেনি। ভারতের ইসলাম বিদ্বেষী শাসক মোদীর সাথে তারা যেসব চুক্তি করেছিলো তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেনি। বরং সব স্বার্থ ভারতকে দিয়ে আসছে। আমরা এসবের অবসান চাই। আমরা ইসলামী আন্দোলন দল হাতাপাখা মার্কা নিয়ে দেশের মানুষের মুক্তির লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছি। আশা করি আপনাদের পূর্ণ সমর্থন আমাদের চলার ভিতকে মজবুত করবে।

 

রবিবার (২০ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এদেশের ৯২ শতাংশ মুসলমান। কিন্তু সেই দেশের মধ্যে মুসলিম আলেমগণ আওয়ামী লীগের আমলে স্বাধীনভাবে কথাটুকু বলতে সুযোগ পায়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ লালন করে যে নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে মিলবে শান্তি আখেরাতে মিলবে মুক্তি।

দেশের ৫৩ বছরের ইতিহাসে বহু উত্থান-পতন নজীর টেনে তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই নিজেদের ব্যক্তির স্বার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে অকার্যকর করার জন্যে কারো সঙ্গে আঁতাঁত করিনি। বাংলাদেশের মধ্যে ৯২ শতাংশ মুসলমান বসবাস করে; কিন্তু এক সময় তাদের ধুতি পরে চলতে হতো।

কিন্তু ৫ আগস্ট দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো তখনো একটা শ্রেণির মায়াকান্না এখনো বন্ধ হয়নি। এই সময় একটি স্বার্থান্বেষী মহল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে। এসব করে কোন লাভ নেই। জনগণ আর দ্বিতীয়বার ভুল করবে না। দেশের জন্যে যারা কাজ করবে তাদের সাথেই তারা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজিপুর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু জাফর সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান মেহমান ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নায়েবে আমীর ও মুহাদ্দিস জামিল মাদ্রাসা বগুড়ার মাওলানা আব্দুল হক আজাদ, বিশেষ অতিথি সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ,সহ সভাপতি মুফতি আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন্নবী প্রমূখ।

 

সমাবেশে শুরু হওয়ার আগে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমাবেশের স্থলে আসতে শুরু করেন।সমাবেশ ঠিক শুরু হওয়ার আগেই সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।