রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

প্রতিবন্ধী মেয়ের অসামাজিক কাজ ও মামলা তুলে নিতে ভীতি প্রদর্শন করায় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

ভয়েস অফ সুন্দরবন
Update Time : রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

 

 

 

ভয়েজ অফ সুন্দরবন এর ডেক্স রিপোর্ট।

 

 

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে রবিবার ২০ অক্টোবর সকাল ১০টায়  উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট শীলতলা গ্রামের মৃত আব্বাস আলী গাইনের পুত্র মোঃ হাশেম আলী গাইন(৪৬) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

 

তিনি লিখিত বক্তব্যে বলেন তিনি দরিদ্র,পেশায় ভাড়ায় মোটর সাইকেল চালক। তার কন্যা একজন বুদ্ধি প্রতিবন্ধী। তার কন্যা অন্যের ক্ষেতে দিনমজুরীর কাজ করে পিতার পরিবারে সহায়তা করে থাকেন। একই গ্রামের দুই পাড়ায় বাড়ী জনৈক ব্যক্তি তার বাড়ীর পাশে চিংড়ী ঘের করেন। বাড়ীর পাশে চিংড়ী ঘের হওয়ায় ঘেরের আগাছা পরিস্কারের কাজ দিনমজুর হিসাবে হাশেম আলীর বুদ্ধি প্রতিবন্ধী কন্যা করেন এবং মজুরীর টাকা চাইতে গেলে সন্ধ্যার দিকে ঘেরের বাসায় যেতে বলেন মালিক। সরল বিশ্বাসের কন্যা ২০২৩ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় ঘেরের বাসায় শ্রমের মজুরী আনতে গেলে তার ইচ্ছার বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপ করেন বলে তার পিতা সংবাদ সম্মেলনে জানান। এক পর্যায়ে কন্যাকে জনৈক ব্যক্তি বিবাহ করবেন বলে আশ^স্থ করেন কন্যাকে এই অজুহাতে মেয়ের সাথে কয়েকবার অসামাজিক কাজ করেন বলে হাশেম আলী লিখিত বক্তব্যে বলেন। বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মোঃ হাশেম আলী গাইন মামলা রজু করেন । যার নং ২০/২০০ তারিখ-১৪.০৬.২৪ইং। বর্তমানে মামলাটি বিচারাধীন।তিনি সংবাদ সম্মেলনে আরো বলেন তার কন্যার গর্ভের সন্তান মেরে ফেলার হুমকী সহ মামলা তুলে নিতে জনৈক ব্যক্তি ভয় ভীতি প্রদর্শন করছেন। এঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুষ্ঠ তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।