শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সুন্দরবন উপকূলীয় শ্যামনগরের গাবুরা থেকে হরিণের মাংস সহ ২ পাচারকারী আটক

জি এম রাজু আহমেদ
Update Time : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

 

 

 

রিপোর্ট: জি এম রাজু আহমেদ

 

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ব-দ্বীপাঞ্চল নামে খ্যাত গাবুরা ইউনিয়নের জেলেখালি থেকে বনবিভাগ ও কোস্টগার্ড এর যৌথ অভিযানে রোববার ভোর রাতে হরিণের মাংস সহ দুই পাচারকারীকে আটক করেছেন তারা।

 

গোপন সংবাদের ভিত্তিতে আংটি হারা ঘড়িলাল কোস্টগার্ড ও সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর বন কর্মচারীরা অভিযান চালিয়ে সুন্দরবন সংলগ্ন জেলেখালি পল্লী থেকে ২১ কেজি হরিণের মাংস, একটি মোটরসাইকেল সহ দুই পাচারকারীকে আটক করেন।

 

আটকৃতরা হলেন, গাবুরা গ্রামের মাহমুদ মল্লিকের পুত্র শামীম মল্লিক (৩৫), একই গ্রামের ওয়াজেদ গাজীর পুত্র লুৎফর রহমান( ৪০)।

আটকৃত লুৎফর রহমানের স্ত্রী মমতাজ বেগম বলেন, গাবুরা গ্রামের বারিক ঘরামি ও একই গ্রামের বিল্লাল সানার নেতৃত্বে দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে মায়াবী হরিণ শিকার করে লোকালয়ে এনে বিক্রি করা হতো। আমার স্বামী জোন হিসাবে তাদের সাথে গিয়েছিল, ফাঁস দিয়ে হরিণ ধরে আরো কয়েকজন সহ লোকালয়ে পাঠালে আমার স্বামীসহ তাদেরকে হরিণের মাংস সহ আটক করা হয়।

 

এদিকে কাঠেশ্বর বন টহল ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সহযোগিতায় গাবুরার জেলেখালি পল্লী থেকে ২১ কেজি হরিণের মাংস সহ দুই হরিণ শিকারিকে আটক করা হয়েছে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করার প্রস্তুতি চলছে