বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে ইটভাটায় লুটপাট : আটক -২

মোঃআবু কাওছার মিঠু 
Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার সাবেক কাউন্সিলরের পিতার মালিকানাধীন ইটভাটায় লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ২ জনকে আটক করেছে। সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

আটককৃতরা হলো, নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী এলাকার আবেদ আলীর ছেলে মামুন মিয়া ও ইসমাইলের ছেলে আবু সাঈদ।

 

 

ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ রুহুল আমিন জানান, দুপুর দেড়টার দিকে কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় কাঞ্চন পৌরসভার ১নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর পনির হোসেনের পিতা আলীমুদ্দিনের মালিকানাধীন এআরবি-২ ইটভাটায় স্থানীয় মোশারফ বাহিনীর ১৫/২০জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রবেশ করে। এসময় তারা ইটভাটায় রাখা ইট জোরপূর্বক ট্রাকে ভর্তি করে নিয়ে অনত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মামুন মিয়া ও আবু সাঈদ নামে দুইজনকে আটক করে। এসময় জব্দ করা হয় ইট ভর্তি একটি ট্রাক।

 

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এসআই আরো জানান।