শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

মোঃ আনিসুজ্জামান আনিস
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

 

 

রিপোর্ট: আনিসুজ্জামান আনিস

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্য্য নির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ সেপ্টেম্বর (শনিবার) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস, এম, মোস্তফা কামাল এর সঞ্চালনায় এবং সভাপতি সহকারী অধ্যাপক ছামিউল আযম মনির এর সভাপতিত্বে কার্য্য নির্বাহী পরিষদের ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি জাহিদ সুমন, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জি, এম, আব্দুল কাদের, অর্থ সম্পাদক শেখ সোহরাব হোসেন, দপ্তর সম্পাদক

মেহেদী হাসান মারুফ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক

হাজী মুরাদ হোসেন। সভায় প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশন, পরিচালনা কমিটিদ্বয়, সকল পর্যবেক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ, প্রেসক্লাবের সকল সদস্যের প্রতি ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়। তাছাড়া প্রেসক্লাব কে গতিশীল অব্যাহত রাখতে সাংগঠনিক বিভিন্ন প্রস্তাব গ্রহন করা হয়।