শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরের কৃতি সন্তান তরুণ নির্মাতা রাজ্জাক রাজ এর পরিচালনায়  =” বইপোকা সরকারী চাল পেলো সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় এলাকার আট হাজার তিনশত চব্বিশ জেলে শ্যামনগরে কৃষি প্রণোদনায় ২৫০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শ্যামনগরে জমি বিরোধে হামলা: আহত ৪, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ শ্যামনগরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল শ্যামনগর ফিলিং স্টেশনের তেলবাহী গাড়ি আটকানোর ঘোষণা,নিরাপত্ত্বার দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শিক্ষার্থীদের জন্য ‘অর্ধেক’ ভাড়া বাস্তবায়নের ঘোষনা বাস মালিক সমিতির

আব্দুল্লাহ আল মামুন
Update Time : শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন

 

শিক্ষা প্রতিষ্ঠানসমুহে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের জন্য অর্ধেক বাস ভাড়া কার্যকরের ঘোষনা দিয়েছেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দ। রবিবার সকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সমন্বয় সভা শেষে তারা এমন ঘোষনা দেন। এর আগে শিক্ষা প্রতিষ্ঠানসমুহের প্রধান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ত, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি ও সাংবাদিকদের উপস্থিতিতে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি সভাপতি প্রাক্তন প্রধান শিক্ষক মাষ্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল ছাত্র-ছাত্রীর পরিচয়পত্র সরবরাহের পরামর্শ দেয়া হয়। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের সামনে হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করা ও ছাত্র-ছাত্রীদের উঠানামায় সহায়তার সিদ্ধান্ত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আমির হোসেন, প্রভাষক রাফসান ইসলাম, মাহাবুবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক হারুণ-অর রশিদ, আব্দুস সালাম, নজরুল ইসলাম, সাধারণ শিক্ষার্থী প্রতিনিধি মাসুম বিল্লাহ, রুহুল আমিন, বাস মালিক সমিতির নেতা নুরুল ইসলাম, ইসলাম গাজী প্রমুখ। এছাড়া সভায় শিক্ষার্থী ও শ্রমিকদের পরস্পরের সাথে সৌহার্দ্যপুর্ণ ব্যববহারের বিষয়টি আলোচায় প্রাধান্য পায়। মালিক সমিতির এমন সিদ্ধান্তে ছাত্র-ছাত্রী প্রতিনিধিসহ শিক্ষকদের পক্ষ থেকে সাধুবাদ জানানো জানানো হয়।