শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন অগ্রিম প্রস্তুতি  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে কোস্টাল ইয়ুথ সোসাইটির বল বিতরণ শ্যামনগর গোপালপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-জমি দখলের অভিযোগে মানববন্ধন শ্যামনগরে কৃষি পুনর্বাসন প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেলের চারা বিতরণ শ্যামনগরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন (জুন-২০২৬) উপলক্ষ্যে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত অবৈধ দখলমুক্তির দাবিতে চালিতাঘাটা হাট বাজারে মানববন্ধন শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

হাফেজা রুহিয়া জান্নাত কে সংবর্ধনা দিলো উলুমুল কুরআন মডেল মাদ্রাসা খুলনা

এম শাহরিয়ার তাজ
Update Time : শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

 

এম শাহরিয়ার তাজ,খুলনা প্রতিনিধি

খুলনায় উলুমুল কুরআন মডেল মাদ্রাসা এর হিফজুল কুরআন বালিকা শাখার ছাত্রী রুহিয়া জান্নাত মাত্র দুই বছরে পবিত্র কুরআনুল কারিমের হিফজ সম্পন্ন করায় মাদ্রাসার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

আজ ১০ সেপ্টেম্বর ২০২৪ রোজ মঙ্গলবার সকাল ৯ টায় নগরীর গল্লামারী মোড়স্থ অগ্রণী ব্যাংক টাউন এর হাজ্বী শামসুদ্দিন প্লাজায় উলুমুল কুরআন মডেল মাদরাসা মিলনায়তনে মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী আব্দুল্লাহ আল কাফি এর সভাপতিত্বে ও শিক্ষা সচিব মুহা. আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায়  দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়!

মাদরাসাটির শিক্ষা সচিব মুহা. আব্দুল্লাহ আল মামুন বলেন, রুহিয়া জান্নাতে পড়ালেখার সূচনা উলুমুল কুরআন থেকেই শুরু হয়। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড খুলনা শিববাড়ী ব্রাঞ্চের এভিপি আলহাজ্ব মুহা. তৌহিদুর রহমান ও মোসাঃ জামিলা রহমানের দ্বিতীয় সন্তান। শিক্ষা জীবনের শুরু থেকেই সে তার মেধার পরিচয় দিয়েছে।  তার এ সাফল্যে তার পরিবার অত্যন্ত আনন্দিত। তার শিক্ষকবৃন্দ তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুমুল কুরআন মডেল মাদরাসার শিক্ষক মাওঃ সাঈদুল ইসলাম, মাওঃ আবুল হাসান, হাফেজ হাসান জামিল, মাওঃ আব্দুল মুঈয, কামাল আহমেদ, মোঃ ওয়ালিদ হাসান, মোঃ তাহাছিন সহ মাদ্রাসার অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ!