শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন বিতরণ শ্যামনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, ৩ আসামি গ্রেফতার শ্যামনগরের বুড়িগোয়ালিনী আশ্রয়ণ প্রকল্পে আন্তর্জাতিক নারী দিবস পালিত শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সন্দ্বীপে কর্মরত সংবাদকর্মীর সাথে কেন্দ্রীয় বিএনপি নেতা মিল্টন ভূইয়ার মতবিনিময় 

মাহমুদ
Update Time : শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

 

 

মাহমুদ সন্দ্বীপ প্রতিনিধি।।

 

সন্দ্বীপে কর্মরত সাংবাদিক পেশাজীবি ও সোশ্যাল একটিভিস্টদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য সন্দ্বীপের কৃতি সন্তান মিজানুর রহমান ভূইয়া মিল্টনের মতবিনিময় সভা ৭ সেপ্টেম্বর শনিবার বেলা ১ টা ভে ভিউ গার্ডেনস ইসলাম সাহেবের খামারে অনুষ্ঠিত হয়।

 

সন্দ্বীপ প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান , সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি যথাক্রমে ইলিয়াস কামাল বাবু, মহিউদ্দিন শাহাজাহান, এম এ হাশেম, সাধারণ সম্পাদক ওমর ফয়সাল, বহিবিশ্ব সন্দ্বীপ জাতীয়তাবাদী ফোরামের নেতা নুরুল ইসলাম শামীম, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, সন্দ্বীপ রির্পোটাস ক্লাবের সভাপতি আমিনুল হক, সাংগঠনিক সম্পাদক আবদুল কাইয়ুম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সম্পাদক বাদল রায় স্বাধীন, বিজয় টিভির প্রতিনিধি ইসমাইল হোসেন মনি, সন্দ্বীপ প্রেস ক্লাবের আইন সম্পাদক সাইফুল ইসলাম ইনসাফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদ মোহন, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক খাদেমুল ইসলাম, আওয়ার মাদারল্যান্ড গ্রুপের চিপ এডমিন সুজাউদ্দৌলা সজিব, বই চিন্তার সমন্নয়ক নজরুল নাইম, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি রিদোয়ানুল বারী, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আলী হোসেন, সন্দ্বীপ প্রেস ক্লাবের অর্থ সম্পাদক জাকির হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, প্রচার সম্পাদক আমার বার্তা প্রতিনিধি জাহিদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক দৈনিক আলোকিত সকাল প্রতিনিধি ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হাসান, সন্দ্বীপ সংযোগের নির্বাহী প্রধান ফসিউল আলম ও সন্দ্বীপ ২৪ম চিপ এডমিন মাইনউদ্দীন ফাহাদ প্রমুখ।

 

মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপি নেতা মিল্টন ভূইয়া বলেন সংবাদ গণমাধ্যম হলো রাষ্ট্রের চতুর্থস্বম্ব, গণমাধ্যম ছাড়া একটি রাষ্ট্র চিন্তা করা যায় না, সংবাদ পত্রের মাধ্যমে আপনারা দেশ ও জাতির কল্যানে কাজ করছেন নিয়মিত। আপনারা জানেন দীর্ঘ ৯ বছর পর আমি বাংলাদেশ ও নিজ জন্মভূমি সন্দ্বীপে ফিরছি, কারণ ফ্যাসিষ্ট সরকার দীর্ঘদিন আমাকে দেশে আসতে দেয় নি, সৈরাচারি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় কে অপহরণের নাটক সাজিয়ে আমাকে দন্ড দিয়েছে। ইনশাআল্লাহ জনগণের দোয়ায় আমি দেশে ফিরে এসেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আমৃত্যু সন্দ্বীপের মানুষের সেবা করে যাব নৌ যাতায়াত ও সীমানা নির্ধারণ সহ দ্বীপের যে সমস্ত সমস্যা রয়েছে তা নিয়ে সরকারের উচ্চ মহলের সাথে আলোচনা করা সমাধান করার চেষ্টা করব।