বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে বর্ষীয়ান জননেতা আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ স্যারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে শ্যামনগরে ফুটবল প্রিয় যুবকদের মাঝে বল বিতরণ করা হয়েছে  গরিবের আশ্রয়স্থল মানবিক চিকিৎসক: ডা. শাকিরের ব্যতিক্রমী সেবা শ্যামনগরে আলোচিত শ্যামনগরে সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইউনিসেফের সহায়তায় ফ্যামিলি কিট বিতরণ সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  সুন্দরবন সংলগ্ন দুই নদী থেকে রাতে দিনে লক্ষ লক্ষ ফুট বালি লুটের অভিযোগ  শ্যামনগরে বেড়ীবাঁধ রক্ষা করতে যেয়ে পুরা গ্রাম হুমকির মধ্যে,পাউবো কর্মকর্তার অপসারণ দাবী  রমজাননগরে সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কোস্টাল ইয়ুথ সোসাইটির উদ্যোগে খেলোয়াড়দের মাঝে বল বিতরণ  শ্যামনগরের ভেটখালীতে বজ্রপাতে যুবকের মৃত্যু
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নাসিক ১ নং ওয়ার্ডের ময়লার সমস্যা অচিরেই সমাধান করা হবে : কাউন্সিলর ফারুক

Reporter Name
Update Time : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডে ময়লা ফেলার জন্য নির্দিষ্ট ডাম্পিং না থাকায় এলাকাবাসীর দুর্ভোগ দূর করতে নারায়ণগঞ্জ সিটি কর্পোমেশনের ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছে বলে জানান তিনি। ১ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ওমর ফারুক সাংবাদিকদের বলেন, নাসিক ১ নং ওয়ার্ড এলাকাবাসীর বাসা-বাড়ীর ময়লা হীরাঝিল পরিত্যক্ত জায়গা ফেলার কারনে এলাকাবাসীর সমস্যা হচ্ছে সেটা আমি বুঝি। কারন ময়লা ফেলার জন্য সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জায়গা না থাকায় এখানে ফেলতে হচ্ছে। তবে এলাকাবাসীকে এ সমস্যা থেকে অচিরেই মুক্তি দেওয়া হবে। আগামী ৩ মাসের মধ্যে ডাম্পিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। কাউন্সিলর সাংবাদিকদের আরও বলেন, আমি কাউন্সিলর না হওয়ার আগ থেকে উক্ত স্থানে ময়লা ফেলা হয়। এলাকাবাসীর অসুবিধা হোক তা আমি চাইনা। মেয়র মহোদয়ের সাথে এলাকাবাসীর এ সমস্য্যার ব্যাপারে তাকে অবগত করা হয়েছে। মেয়র অতি দ্রুত এ সমস্যা সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন। এলাকাবাসীর উদেশ্যে কাউন্সিলর হাজী ওমর ফারুক বলেন, আপনাদের সমস্যা মানে আমার সমস্যা। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। আপনাদের সেবা করা আমার কাজ। আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পর আপনারা দেখেছেন এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। ময়লার ফেলার কারনে যে সমস্যা হচ্ছে তা আমি সমাধান করবো অল্প কিছু দিনের মধ্যে। ময়লার কারনে এরাকাবাসীর সমস্যা হওয়ার কারনে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন কাউন্সিলর ফারুক।