শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

রিপোর্ট: রাজু আহমেদ
জিয়াউর রহমান সাহেব বাজার থেকেঃ শ্যামনগর উপজেলায় এবার ৩৯ হাজার ২৯৮ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৩৫ হাজার জনকে লাল ক্যাপসুল ও ৪ হাজার ২৯৮ জনকে নীল ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে শ্যামনগর হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (২৭জুন) সকালে১০টায় উপজেলা ভুরুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারি মোঃ আতাউর রহমানের নেতৃত্বে স্বেচ্ছা সেবকদের এক অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।ওই সময় স্বাস্থ্য সহকারীর আতাউর রহমান বলেন
‘ভিটামিন-এ খাওয়ান, মৃত্যুর ঝুঁকি কমান’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি করে লাল ক্যাপসুল খাওয়াতে হবে বলে তিনি জানান। প্রত্যেকটি শিশুর কাছে পৌঁছে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পরামর্শ দেন। সরকারি এ উদ্যোগের আওতা থেকে কোনো শিশু যেন বাদ না পড়ে, সেজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। “আমাদের এ উপজেলার আওতাভুক্ত ভুরুলিয়া ইন্ডিয়ান প্রত্যেকটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করতে হবে,সে লক্ষ্যে ব্যাপক প্রচার-প্রচারণা ঘটাতে হবে,” এ সময় তিনি বিশেষ করে স্বেচ্ছাসেবিকদের আরও সচেষ্ট হয়ে কাজ করার অনুরোধ জানান।